হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, থাকছে পুনঃনিরীক্ষণের সুযোগ

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

2026-01-30T19:56:08+00:00
2026-01-30T19:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, থাকছে পুনঃনিরীক্ষণের সুযোগ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৫০১)
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা admission.hstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে তাদের Application ID ও Password ব্যবহার করে ফলাফল জানতে পারবেন।  

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ক্ষেত্রে নির্ধারিত ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।  

ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না। সমস্যায় পড়লে বিশ্ববিদ্যালয়ের হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।  

উল্লেখ্য, গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনে চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে উপস্থিতির হার ছিল প্রায় ৮১ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৭.৬৪ শতাংশ এবং শেষ দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মিলিয়ে গড় উপস্থিতি ছিল ৮০ শতাংশের ওপরে। তিন দিনের পরীক্ষায় ১৭৯৫ টি সিটের বিপরীতে মোট আবেদন পড়েছিল প্রায় ৯৪ হাজার। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy