প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম (ভিজিট : ২১৭)

X
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষে মুন্সিগঞ্জ (১) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন।
শুক্রবার বেলা ৩ টায় উপজেলা মত্তগ্রাম গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।
শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ ওবায়দুল ইসলাম ইয়ামিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আমিন রহমান, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: এমএ কাইয়ুম রতন, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আওলাদ হোসেন, সরকারি শ্রীনগর কলেজের সাবেক ভিপি মো: শহিদুল ইসলাম মিল্টন, মুন্সিগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি মাইনুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।