যারা ‘না’ ভোট দিতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েমের পক্ষে: গোলাম পরওয়ার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন ‘না’ তে যারা

2026-01-30T20:20:00+00:00
2026-01-30T20:20:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা ‘না’ ভোট দিতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েমের পক্ষে: গোলাম পরওয়ার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ১৯৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন ‘না’ তে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) কসবা পৌরসভার টি আলী কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হ্যাঁর পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদীর পক্ষে ভোট দেওয়া,গোলামী কে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। এখন আমরা দেখতে পাচ্ছি সোশাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন না তে ভোট দিতে বলতেছে।

এসময় তিনি আরও বলেন, যারা ভোটের আগে চাঁদাবাজি করে, ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তাদের প্রতিশ্রুতি তাদের কালো টাকা তাদের মুখরোচক বলি এগুলো কি আপনারা বিশ্বাস করবেন এলোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। 

কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ১১ জোটের প্রার্থী আতাউর রহমান সরকার, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফ সহখেলাফত মজলিশ, এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy