দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে একটাই বাক্স: চরমেনাই পীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে বাংলাদেশের একটাই বাক্স

2026-01-30T20:29:51+00:00
2026-01-30T20:29:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে একটাই বাক্স: চরমেনাই পীর
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে বাংলাদেশের একটাই বাক্স তা হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশের বাক্স। যার প্রতীক হলো হাত পাখা।  

আমীর আরো বলেন, আমরা বহু নির্বাচনে বহুলোকের বিভিন্ন উন্নয়নের ফুলঝুড়ির কথা শুনেছি। নতুনভাবে শুনে আমরা আর ধোকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যানের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি পরিবর্তন করতেই হয় তাহলে ইসলামী আন্দোলনের আমীর রেজাউল করিম হাত মার্কা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর—১ আসনে ইসলামী আন্দোলন, বাংলাদেশ—এর মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা কমিটির সভাপতি মাওঃ জিএম রুহুল আমিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, বাংলাদেশ—এর সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন, বাংলাদেশ—এর গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, গাজীপুর—৩ আসনের মনোনীত প্রার্থী মাওঃ আলমগীর হোসেন, সংগঠনটির গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাজেদ। 

রেজাউল করীম বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এ সময়ে যারা দেশ চালিয়েছে তাদের কাছ থেকে এদেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি। বিগত সময়ে দেশ পরিচালনায় তাদের মূল শ্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে এ তিনটির একটিও দেখিনি। বরং তারা দেশটিকে বিশ্বে দূর্নীতিতে পাঁচ বার ফাস্ট বানিয়েছে। তাদের দেশ পরিচালনার সময় হাজার হাজার মা সন্তান হারা হয়েছে, রাস্তায় নামার পর মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকা পাচার করে যে বেগম পাড়া তৈরি করেছে এটাকি দূর্নীতি না ভালো কাজ? এখন এ দূর্নীতি দূর করতে হবে। 

২০২৪ এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন করে দেশ গড়ার একটি সুন্দর সুযোগ এসেছে। এ সুযোগটি যদি কাজে লাগাতে না পারি। তাহলে আমাদের আফসোস করতে হবে। আপনারা জানেন, বর্তমানে যারা নির্বাচন করছে তাদের একটি হলো বৃহৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা আর অন্যন্য যারা আছে তাদের মার্কা নিয়ে এবং আরেকটা উল্লেখযোগ্য হলো জামায়াতের নেতৃত্বে দলবদ্ধ। যে দুই জোটের কথা আমি বললাম তারা কি কখনও বলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? বরঞ্চ তারা কি বলে? বিএনপি আগেপরে যা বলছে এখনও তাই বলে। আর জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারা পরিষ্কার বলেছে, তারা শরিয়া অনুযায়ী বা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়ম—আইন অনুয়ায়ি দেশ পরিচালনা করবে। কিন্তু প্রচলিত নিয়ম অন্যায়কে দুর করে ইনসাফ রক্ষা করে এটা অবাস্তব। এরকম বাস্তবতা যেমন দিনকে রাত্র বানানো যায় না, রাতকে দিন বানানো যায়না। 

দুর্নীতির কথা প্রসঙ্গে তিনি বলেন, আমরা কি বারবার দূর্নীতির মধ্যে নিমজ্জিত থাকবো। না—কি এ থেকে বাঁচতে হবে? দূর্নীতি থেকে বাঁচার জন্য বাংলাদেশে একটাই ইসলামের পক্ষের বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। যার প্রতীক হলো হাতপাখা।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy