প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ৫২)

X
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
টাইগারপাস থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমবাগানে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেনি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনগণ আর মেনে নেবে না। আগামী ১২ তারিখ ব্যালেটের মাধ্যমে জনগণ এসব অপশক্তিকে প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম শান্তি, ন্যায়বিচার ও সৎ নেতৃত্বের রাজনীতি করে এবং আমিরের আগমন এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
গণমিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী ও ছাত্রনেতা বাহাউদ্দিনসহ আরও অনেকে।