বরুড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বরুড়ায় বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পক্ষে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

2026-01-30T20:39:46+00:00
2026-01-30T20:39:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরুড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১০১)
X

কুমিল্লার বরুড়ায় বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পক্ষে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ৩০ জানুয়ারি বিকাল ৪টায় বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পাটোয়ারি বাড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নাজনীন আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র সহ-সভাপতি ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, বরুড়া পৌরসভার বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ, বরুড়া পৌরসভার যুবদল নেতা মনির হোসেন পাটোয়ারী, বিপ্লব পাটোয়ারী, বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান মোল্লা, বরুড়া পৌরসভা ছাত্রদল নেতা ইমন পাটোয়ারী, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিন অতিথিরা বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পক্ষে মহিলা কর্মী সমাবেশে দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy