প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম (ভিজিট : ১৫২)

X
লক্ষীপুর-১, রামগঞ্জ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ জাকির হোসাইন পাটোয়ারীর উঠান বৈঠক ও পথসভা শুক্রবার বিকেলে ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নূরীয়া আশরাফুল উলূম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ডা: মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ মামুন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন প্রমূখ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটোয়ারী বলেন, বিগত সময়ে আমরা দেখেছি নির্বাচন আসলে প্রার্থীরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে। নির্বাচিত হয়ে জনসাধারণের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করে। সময়ে এসেছে পরিবর্তনের। ভোটারদের জানা উচিত কোন পার্টি প্রকৃত কোরআন সুন্নাহ ও ইসলাম অনুসরণ করে চলে। তাদের আশেপাশের লোক কোন ধরনের। বিগত ১১/১২ বার নির্বাচনে আমরা ভুল করেছি। আশা করছি ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে ভোটারগণ ভুল করবে না। প্রকৃত ইসলামি দল হিসাবে হাতপাখায় ভোট বিপ্লব ঘটবে।