গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান তারেক রহমানের

প্রিন্স চৌধুরী/আবেদুল হাফিজ, রংপুর

সারাবাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন , আমরা সরকার গঠন করলে রংপুর অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বলতে যা বুঝায় তা

2026-01-30T22:51:39+00:00
2026-01-31T10:52:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান তারেক রহমানের
প্রিন্স চৌধুরী/আবেদুল হাফিজ, রংপুর
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ১০:৫২ এএম  (ভিজিট : ৩৮৬)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান  বলেছেন , আমরা সরকার গঠন করলে রংপুর অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বলতে যা বুঝায় তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে উল্লেখ করে এই প্রথম তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শুক্রবার রাতে রংপুর নগরীর ঈদগাহ  মাঠে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এতোদিন জানতাম শুধু মাত্র দিনাজপুরে কয়লার খনি আছে। আজকে এখানে এসে জানলাম আবু সাঈদের এলাকায় কয়লা খনি রয়েছে। এই কয়লা উত্তোলন করে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তারা বিভিন্ন সময়ে ক্ষুদ্র ঋণ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই ঋণ পরিশোধ করা হবে। রংপুর হচ্ছে আবু সাঈদের রক্তে মিশানো পবিত্র  মাটি। কাজে এই ত্যাগ বৃথা যেতে পারে না। আবু সাঈদ ও ওয়াসিমসহ ১৪শ ব্যক্তি শহীদ হয়েছেন। তাদের মূল্যায়নে আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তারেক জিয়া বলেন, রংপুর গরিব অঞ্চল ও সম্ভাবনার অঞ্চল। আমরা সরকার গঠন করতে পারলে কর্মসংস্থানের লক্ষ্যে কলকারখানা গড়ে তোলা হবে। কৃষি বন্ধক কলকারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়া হবে। বেকারদের কর্মসংস্থান, মা-বোনদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক কার্ড, কৃষি লোন মওকুফ স্বাস্থ্য কার্ড এর ব্যবস্থা করা হবে।

এ সময় রংপুর বিভাগের ৮ জেলার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং রংপুরের ,৩৩ টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ বাংলাদেশে দুর্নীতির সূচক কমতে থাকে। পরবর্তীতে আর একটি সরকার এসে ব্যাংক বীমা লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দুর্নীতি বৃদ্ধি করেছে। তিনি বলেন, ভোট দেয়া যেমন নাগরিক দায়িত্ব তেমনি বিদেশে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

জনসভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্ব এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, এ্যব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন,রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব এবং বিএনপি-জোটের শরিক দলের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, শামিম কায়সার লিংকন, সৈয়দ আলী, কামরুল ইসলাম ভরসা, সৈয়দ জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন কায়কোবাদ, মোকাররম হোসেন সুজন ,ডা আব্দুস সামাদ , আখতারুজ্জামান মিয়া প্রমুখ।

জনসভায় যোগদানের আগে তারেক জিয়া জুলাই এর প্রথম শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারতের জন্য পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফর পাড়ায় যান। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। 

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা। পরে তিনি বাবনপুর মাদ্রাসা মাঠে বক্তব্য দেন। এসময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy