রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ অন্তত ৮ জন আহত

2026-01-31T10:09:46+00:00
2026-01-31T10:15:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম  আপডেট: ৩১.০১.২০২৬ ১০:১৫ এএম  (ভিজিট : ৫৯৮)
X

রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হচ্ছেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারি ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। 

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, তৃত্বীয় তলায় হোটেলের রান্না ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ৬ জন বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত এবং ২ জন দগ্ধ হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের মধ্যে ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হাসপাতালে ভর্তি হয়নি। 




  বিষয়:   রাজধানী  রেস্টুরেন্ট  বিস্ফোরণ  আগুন  আহত  ওয়ারী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy