প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:০০ পিএম (ভিজিট : ৫৪)

X
নরসিংদীর বেলাবোতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের দিক নির্দেশনায় নরসিংদী ৪ বেলাবো-মনোহরদী আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোটে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সমর্থন জানিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারনা এবং লিফলেট বিতরণ করেছে আব্দুল কাদির ভুইয়া জুয়েল সমর্থিত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৩১ জানুয়ারী শুক্রবার বিকালে বেলাবো বাজারে অলিগলিতে এ প্রচারনা চালানো হয় ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৪ (বেলাবো-মনোহরদী) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুল কাদির ভুইয়া জুয়েল।দলের নীতি নির্ধারক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নরসিংদী ৪ এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনিত করে ।এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার সমর্থিত নেতা কর্মিদের ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দেন আব্দুল কাদির ভুইয়া জুয়েল। যার ফলে শুক্রবার বেলাবো বাজারে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম শৈবাল হোসেন,জেলা যুবদলের সহসভাপতি আলহাজ্ব মাসুদ রানা,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কয়েস মিয়া,কৃষক দলের আহবায়ক সোহরাফ হোসেন টিটু, সাধারন সম্পাদক মোস্তুফা মেম্বার ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোকন ভুইয়া, নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বিল্লাল মিয়া, জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোবারক সহ বিএনপি,যুবদল সেচ্ছাসেবকদল ছাত্রদল কৃষকদলের সেনাকর্মীরা উপস্থিত ছিলেন।