সাগরে ভাসমান ২০ জেলে উদ্ধার করলেন নৌবাহিনী

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করেছে

2026-01-31T13:14:21+00:00
2026-01-31T13:14:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগরে ভাসমান ২০ জেলে উদ্ধার করলেন নৌবাহিনী
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ৪৮)
X

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনীর জাহাজ বানৌজা সুরমা এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নৌবাহিনী সূত্র জানায়, নিয়মিত টহল চলাকালে শুক্রবার সকাল ছয়টার দিকে জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ভাসতে থাকার খবর পায় বানৌজা সুরমা। খবর পাওয়ার পরপরই জাহাজটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা বোটটি শনাক্ত করে ২০ জন মাঝিদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি নৌবাহিনীর পক্ষ থেকে তাদের খাবার ও প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করা হয়।


উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেন। এরপর ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক রাত ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অন্য একটি বোটে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের বোটে হামলা চালায়। একপর্যায়ে জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয়। পরে দুষ্কৃতকারীরা বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়।
ইঞ্জিন বিকল থাকায় বোটটি এরপর থেকে সমুদ্রে ভাসতে থাকে। শেষ পর্যন্ত নৌবাহিনীর টহল জাহাজের সময়োচিত তৎপরতায় জেলেদের উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলে ও নাবিকদের সুরক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy