প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ২৬১)

X
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হরিণাকুন্ডু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ মাফজাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ।
একদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬৯ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব, ভোটগ্রহণ পদ্ধতি ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ মাফজাল নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।