১৭ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না ঘাতক মহসিন মিয়ার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫

2026-01-31T15:27:12+00:00
2026-01-31T15:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকাণ্ডে
১৭ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না ঘাতক মহসিন মিয়ার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৩:৩১ পিএম  (ভিজিট : ১১০)
X

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে কুলাউড়া থানা পুলিশ। ঘাতক মহসিন ওই গ্রামের ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাই শামীম মিয়াকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা কুলাউড়া থানায় মামলা (নং ১১ ) দায়ের করা হয়। সেই মামলায় আদালত মহসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পরপরই ঘাতক মহসিন মিয়া কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর পুলিশের নজরে আসে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, শনিবার (৩১ জানুয়ারি) সকালে আটক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy