প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম (ভিজিট : ১৮৬)

X
মদনের গুচ্ছগ্রামে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবরের লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষে শুক্রবার মদনে লিফলেট বিতরণ করা হয়েছে।
মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গুচ্ছগ্রামে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক চৌধুরী, সাবেক সহ-সভাপতি আলী হাযদার তালুকদার, কৃষকদলের আহবায়ক বাবুল আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এরশাদ, খালেদ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি এখলাছ উদ্দিন, ওমর ফারুক চৌধুরী, টুটন চৌধুরী, মজিবুর রহমান, সোহাগ মেম্বার, সোলেমান, জুইন, নাসির উদ্দিন প্রমুখ।
গুচ্ছগ্রামে লুৎফুজ্জামান বাবরের পক্ষে লিফলেট বিতরণ উদ্ধোধনকালে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী বলেন, বিএনপির রাজনীতির কারনে ভাটি অঞ্চলের সিংহপুরুষ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দীর্ঘ ১৭ বছর কারবরণ করতে হয়েছে। গায়েবি মামলায় একাধিক মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। সকলের দোয়ায় তিনি পুনরায় সকলের মাধ্যে ফিরে এসেছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবরকে পুনরায় বিজয়ী করতে হবে।