জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

“জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না” বগুড়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমন সরাসরি ও কড়া সতর্কবার্তা দিয়েছেন বিএনপির

2026-01-31T16:09:22+00:00
2026-01-31T16:09:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

“জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না” বগুড়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমন সরাসরি ও কড়া সতর্কবার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জনপ্রিয়তার আত্মতুষ্টিতে না ভুগে ভোটারদের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন বসে থাকার নয়, মাঠে থাকার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত কয়েকজন নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা এতটাই দৃঢ় যে ভোটারের কাছে না গেলেও জয় নিশ্চিত। তবে সেই বক্তব্য নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবার কাছেই যেতে হবে।”

তিনি আরও বলেন, “বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।”

বগুড়াকে বিএনপির ‘অবিচ্ছেদ্য দুর্গ’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দুর্গ ধরে রাখতে হলে তৃণমূলের শক্তিকে কাজে লাগাতে হবে। জনতার সঙ্গে সংযোগই হবে বিজয়ের মূল চাবিকাঠি।

নিজের নির্বাচনী ব্যস্ততার কথা তুলে ধরে তিনি জানান, সারা দেশে প্রচারে সময় দিতে হওয়ায় নিজ আসনে নিয়মিত উপস্থিত থাকা সম্ভব হবে না। এ কারণে নির্বাচনের মূল দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপরই অর্পণ করেন তিনি।

নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, “অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। এই ঘাঁটির জনগণকে আপনারাই দেখবেন।”

বেলা ১১টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় প্রথমে স্থানীয় নেতারা তাদের অভাব-অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় বারবার উঠে আসে তৃণমূল সংগঠন শক্তিশালী করার বিষয়টি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy