টঙ্গীতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে আলোচিত বিকাশকর্মীকে গুলি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে

2026-01-31T16:12:25+00:00
2026-01-31T16:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

গাজীপুরের টঙ্গীতে আলোচিত বিকাশকর্মীকে গুলি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব ১ এর সদস্যরা।

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গীবাজার এলাকায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসার্স ডে এন্ড সন্স এর দুইজন বিকাশ মানি কালেক্টর মোঃ আজাদ ও আরিফুর রহমানকে অস্ত্রের মূখে জিম্মি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এসময় তাদের বাঁধা দিতে গেলে বিকাশকর্মীদের গুলি করে ও কুপিয়ে যখম করে পালিয়ে যায় তারা। আলোচিত এই ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্তে নামে র‍্যাব। তার ধারাবাহিকতায় দেড় মাস পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy