ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সক্রিয় কাজ করবে বিজিবি: কর্নেল বিএম তৌহিদ হাসান

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

সারাবাংলা

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার

2026-01-31T16:27:46+00:00
2026-01-31T17:23:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সক্রিয় কাজ করবে বিজিবি: কর্নেল বিএম তৌহিদ হাসান
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:২৩ পিএম  (ভিজিট : ৩১)
X

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সরাইল রিজিউন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ)অধিনায়ক বিজিবির কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি(পিএসসি)।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে এক প্রেস ব্রিফিএ তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, সরাইল রিজিউনের অধীন ৪টি ব্যাটালিয়ন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনে ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন(৬৬০০জন) বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।এ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকণেল তানজিলুর রহমান সহহবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy