প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম (ভিজিট : ২৪৭)

X
নেত্রকোণার কেন্দুয়া র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭শত টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ র্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের । পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫)। তার সঙ্গে থাকা গ্রেফতার হওয়া অন্য সঙ্গী হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২)।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ জানান, ময়মনসিংহ র্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদেরকে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।