দুর্গাপুরে হাজংমাতা রাশিমণির প্রয়াণ দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণির ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারী)

2026-01-31T16:42:56+00:00
2026-01-31T16:42:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে হাজংমাতা রাশিমণির প্রয়াণ দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩৩১)
X

বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণির ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়। 

এ উপলক্ষে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি  মো. মোহন মিয়া, কবি সজিম সাইন, হাজং নেতা ছড়ানন হাজং, অন্তর হাজং ও হীরা হাজং প্রমুখ। আলোচনা শেষে হাজং সাংস্কৃতিক গোষ্ঠী তাদের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অপরদিকে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা অনুরুপ কর্মসুচী পালন করে।

বক্তারা বলেন, ১৯৩৭ সালের দিকে রাশিমণি হাজং টংক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন এবং টংক আন্দোলনের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হন। রাশিমণি ছিলেন এ আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা। কৃষক সমিতির জঙ্গি কর্মী হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। অন্যান্য নারী প্রজারা রাশমণি’কে দেখেই আন্দোলনে উৎসাহিত হয় এবং অনেকেই টংক আন্দোলন বাহিনীতে যোগ দেন। ধীরে ধীরে হাজং নারী পুরুষের ঐক্যে টংক আন্দোলন বিট্রিশ সৈন্যদের কাছে ভীত ও হিংস্র করে তোলে। একজন নারীর সম্ভ্রম রক্ষায় রাশি মণি হাজং তার জীবন বলিদান করে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থেকে গেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy