নোয়াখালী-১ আসনের সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ

2026-01-31T17:08:20+00:00
2026-01-31T17:18:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালী-১ আসনের সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:১৮ পিএম  (ভিজিট : ৪৫৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের  বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার স্কাইভিউ রেস্টুরেন্টে চাটখিল-সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, নোয়াখালী জামায়াতের সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের পরিচালক নির্বাচনের মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মহিউদ্দিন হাসান, সদস্য সচিব মাওলানা আক্তার হোসেন, সহকারী সদস্য সচিব মাওলানা শাহাব উদ্দীন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম, মোঃ বেলাল হোসাইন, আবু তৈয়ব প্রমূখ।

সভায় অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মানুষের নিরাপত্তার অঙ্গীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগন সম্পূর্ণ আশঙ্কামুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবেন। 

এছাড়া তিনি আরও বলেন সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং চাটখিল সোনাইমুড়ি নিয়ে উনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই দীর্ঘদিন পরে জনগন ভোট দেওয়ার অধিবার ফিরে পেয়েছে। জনগন যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে সর্বদায় তৎপর থাকতে হবে।
 
সভায় উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর ওমর ফারুক, মাওলানা মোঃ হানিফ, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি সাংবাদিক নুর হোসেন রিয়াজ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy