সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও চোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানার একটি চৌকস আভিযানিক দল আদমজী বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে

2026-01-31T17:03:43+00:00
2026-01-31T17:12:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও চোর গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ২৯৭)
 ৭ চিহ্নিত মাদক কারবারি ও ৪  চোর আটক
X

৭ চিহ্নিত মাদক কারবারি ও ৪ চোর আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানার  একটি চৌকস আভিযানিক দল  আদমজী   বিহারী ক্যাম্প ও মিজমিজি  কান্দাপাড়া এলাকায়  পৃথক অভিযান পরিচালনা করে  ৭ জন চিহ্নিত মাদক  কারবারি ও ৪  চোর আটক করেছে। 

শুক্রবার রাতে (৩০ জানুয়ারী) থানা পুলিশ  সিদ্ধিরগঞ্জে এ অভিযান চালায়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা অফিসার  (ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৃথক দুটি অভিযান চালায়। এসময় ৭ মাদক কারবারি সহ ও ৪ চোরকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন: মোঃ সাইফুল ইসলাম (৩০),  আব্দুল রাজি (২৭),  মোঃ হিরণ (২৫),  শ্যামল (২৭),  শিপন মিয়া (৩৮),  মোঃ রাহাত (২০),  মোসাঃ নাজনীন (৩৫),  সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প ও মিজমিজি এলাকা, সর্ব থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩৯ হাজার টাকা,৬৫ পিস ইয়াবা , ৪০ পুড়িয়া হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা তাদের হেফাজত থেকে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি নিয়মিত মামলা রূজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের মামলা রূজু করা হয়েছিল।


এছাড়াও অপরদিকে সিদ্ধিরগঞ্জেরএ  মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদের সামনে হতে  ৪ জন চোরকে আটক করা হয়। ইয়াসিন(১৮),  মোঃ মাফুজ(১৮),  মোঃ সাকিবুল হাসান(১৬) আসাদুল ইসলাম শান্ত(১৮), এদের বিরুদ্ধে  সিদ্ধিরগঞ্জ থানায় চুরি  মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

মাদক ব্যবসায়ী,চুরি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারিক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy