বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্য বদল হবে: এস এম জাহাঙ্গীর

দক্ষিণখান ও বিমানবন্দর প্রতিনিধি

রাজধানী

বিএনপির ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন তার ১০ম

2026-01-31T17:35:37+00:00
2026-01-31T17:35:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্য বদল হবে: এস এম জাহাঙ্গীর
দক্ষিণখান ও বিমানবন্দর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

বিএনপির ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন তার ১০ম দিনের নির্বাচনী গণসংযোগ পূর্বক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেছেন, ঢাকা ১৮ আসনে যদি আপনাদের মার্কা-আমার মার্কা ধানের শীষের মার্কা জয়ী হয় তাহলে মনে করতে হবে বাংলাদেশ জয়ী হবে। মনে রাখতে হবে এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের মার্কা প্রতীক নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ ও জনগণ এর ভাগ্য বদল হবে। দেশ তার ঐতিহ্য ফিরে পাবে, দেশের জনগণ শান্তিতে থাকবে। সেজন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঘরে ঘরে ভোটারদের কাছে যেতে হবে।

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে আমি কাজ করব ইনশাআল্লাহ। আমি একজন সেবক হয়েই এলাকার সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই- যোগ করেন তিনি।

আজ শনিবার দিনের প্রথম গণসংযোগ শুরু করার পূর্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এস এম জাহাঙ্গীর।

সকাল ১০টায় দক্ষিনখান ৫০ নং ওয়ার্ড এর জয়নাল মার্কেট থেকে গনসংযোগ শুরু করে দেওয়ান সিটি হয়ে আজমপুর কাঁচাবাজার, মুক্তিযুদ্ধা রোড, হাওয়াই রোড, দক্ষিণখান-কসাইবাড়ি প্রধান সড়ক হয়ে বিভিন্ন অলিগলি দিয়ে ব্যাপক প্রচারণা করেন এস এম জাহাঙ্গীর।

প্রচারণা চলাকালীন সময়ে মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেন এর কোমলমতি শিশুদের কাছে পেয়ে জাহাঙ্গীর অতি আদরে তাদেরকে কাছে টেনে নেন। শিশুদের কিছুটা সময় দেন। বাচ্চারাও প্রচারণার অংশ হিসেবে লিফলেট হাতে নিয়ে সবার আগে বাংলাদেশ এবং ভোট দিবো কিসে ধানের শীষে বলে স্লোগান দেন।

পথে পথে বিভিন্ন বাসা বাড়ি, দোকানপাট ও রাস্তায় চলাচলকারী জনসাধারণের সাথে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষ ভোট চান। এসময় সর্বস্তরের জনতাও জাহাঙ্গীরকে পূর্ণ সমর্থন প্রদান করেন।

যোহর নামাজের আগ পর্যন্ত কয়েক কিলোমিটার পথে গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহআলম, ৫০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক লিটন খান, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী এবং সাধারণ জনতা ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy