ভাঙ্গুড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ৯টা-৫টা

2026-01-31T17:51:00+00:00
2026-01-31T17:51:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১২৮)
X

পাবনা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টা-৫টা পর্যন্ত জেলা ও উপজেলা  নির্বাচন অফিসের আয়োজনে সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রিঃ-এ রির্টানিং অফিসার ড.শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় অংশ গ্রহণ করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন,পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচারণবিধি পর্যবেক্ষনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান, প্রশিক্ষণ সমন্ময় কারী ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্টরা।

৯ জন প্রশিক্ষক ৪৫টি ভোট কেন্দ্রের জন্য ৬শ' ৯২ জন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy