তালতলীতে ৩০ ভোটকেন্দ্রের মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলায় স্থাপিত ৩০টি

2026-01-31T17:51:42+00:00
2026-01-31T17:51:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে ৩০ ভোটকেন্দ্রের মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১২৮)
X

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলায় স্থাপিত ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন প্রশাসন। এর মধ্যে ১১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত করেছে প্রশাসন।

জানা গেছে, বরগুনা-১ (তালতলী-আমতলী-বরগুনা সদর) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে তালতলী উপজেলায় ভোটার রয়েছেন ৮৬ হাজার ১১ জন। ভোটারদের মধ্যে পুরুষ ৪২ হাজার ৭১৮ জন, নারী ৪৩ হাজার ২৯২ জন এবং হিজড়া ভোটার শূন্য। এ উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ৩০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ১৮৮টি ভোটকক্ষে। এর মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ, ৬টি ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৩টি সাধারণ কেন্দ্র রয়েছে। ইউনিয়নভিত্তিক হিসাবে পঁচাকোড়ালিয়া ইউনিয়নে ৩টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ছোটবগী ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১টি ঝুঁকিপূর্ণ, কড়ইবাড়িয়া ইউনিয়নে ২টি অধিক ঝুঁকিপূর্ণ, শারিকখালী ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১টি ঝুঁকিপূর্ণ, বড়বগী ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২টি ঝুঁকিপূর্ণ, নিশানবাড়িয়া ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১টি ঝুঁকিপূর্ণ এবং সোনাকাটা ইউনিয়নে ২টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।এইসব ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। নির্বাচনে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানো নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশের সড়ক সংস্কার ও চলাচল উপযোগী করার কাজ শেষ হয়েছে এবং চলমান রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনকে যথাসম্ভব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ টহল ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটাররা ভীত না হয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। উপজেলার সব ৩০টি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচনের সময় পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, সব ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশেষ করে যেসব কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন ও বিশেষ নজরদারি নিশ্চিত করা হবে। সরকার শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy