চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতি মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল

2026-01-31T18:03:55+00:00
2026-01-31T18:03:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৩৪)
X

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতি মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মৃত হাজতি কোতোয়ালী থানার বিস্ফোরক আইনের মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।

হাসপাতালের পরীক্ষায় তার ক্যান্সার মস্তিষ্কে ছড়িয়ে পড়া অবস্থায় শনাক্ত হয়েছিল। এছাড়া উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগও তার শরীরে উপস্থিত ছিল।

কারাগার সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার একটি মামলায় আব্দুর রহমান মিয়া কারাগারে গত ১৭ নভেম্বর ২০২৫ সালে হাজতি হিসেবে প্রবেশ করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর ২০২৫ এবং ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে প্রথমে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।

মৃত হাজতি নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলা সৈয়দ শাহ্ শরীফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy