ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ মো: রাজিব মাঝি (২৯) নজরুল হাওলাদার (৩৮) নামে ২ মাদক

2026-01-31T19:39:04+00:00
2026-01-31T19:39:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৯১)
X

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ মো: রাজিব মাঝি (২৯) নজরুল হাওলাদার  (৩৮) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা দৌলতখান উপজেলা চরপাতা কাজিরহাট এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার দৌলতখান থানাধীন ফরাজী ভিটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১১৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১০ পুরিয়া হিরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানার হস্তান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy