গফরগাঁওয়ে জামায়াতের নিবার্চনী গণমিছিলে জনতার ঢল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঈসমাইল হোসেন সোহেলের সমর্থনে অনুষ্ঠিত “চলো একসাথে গড়ি

2026-01-31T21:31:50+00:00
2026-01-31T21:31:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে জামায়াতের নিবার্চনী গণমিছিলে জনতার ঢল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ১০২)
X

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঈসমাইল হোসেন সোহেলের সমর্থনে অনুষ্ঠিত “চলো একসাথে গড়ি গফরগাঁও” গণমিছিলে হাজারো মানুষের ঢল নামে। 

শনিবার বিকেলে ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে বিশাল এই গণমিছিল যাত্রা  শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

গফরগাঁওয়ে এগারো দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ঈসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে  গণমিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নানান রঙের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে দলের পক্ষে স্লোগান দেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা বলেন, আজকের এই সমাবেশে মানুষের যে ঢল নেমেছে, তা-ই প্রমাণ করে গফরগাঁওয়ের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে।

গণমিছিল পূব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা ঈসমাইল হোসেন সোহেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানা আমীর মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও থানার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরাজি, জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক ও এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ প্রমুখ ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy