প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম (ভিজিট : ৩৪৭)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনী জনসভায় বলেছেন, জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। কারোর কথায় বিভ্রান্ত না হয়ে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে আগে আগে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ করেন কিন্তু যাদের নামে মামলা নেই, তারা ধানের শীষের পক্ষে কাজ করেন আপনাদের নিরাপত্তা আমি দেবো। বিএনপি রাষ্ট্র ক্ষমতা গঠন করলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে আড়াই হাজার টাকা সহায়তা পাবে। এতে পরিবারগুলো তাদের মাসের খরচ মেটাতে পারবেন বলেও জানান তিনি।
সভার বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ), সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, নওয়াপাড়া ইউনিয়ন সেক্রেটারী রাজিব হোসেন রাজু, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন প্রমুখ।