সীমান্তবর্তী প্রদেশের সংঘর্ষে রক্তে রাঙা পাকিস্তান, নিহত নারী-শিশুসহ ১২৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ মোট ১২৫ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর

2026-02-01T10:16:32+00:00
2026-02-01T10:30:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তবর্তী প্রদেশের সংঘর্ষে রক্তে রাঙা পাকিস্তান, নিহত নারী-শিশুসহ ১২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ০১.০২.২০২৬ ১০:৩০ এএম  (ভিজিট : ৬৪)
X

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ মোট ১২৫ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত সমর্থিত ৯২ জন সশস্ত্র বন্দুকধারী নিহত হয়েছেন।

আইএসপিআরের তথ্যমতে, বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকও রয়েছেন। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, শনিবার (৩১ জানুয়ারি) কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ বেলুচিস্তানের একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এসব হামলার লক্ষ্য ছিল প্রদেশটির উন্নয়ন কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল।

সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানায় আইএসপিআর।

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেছেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক মহলে তথ্য উপস্থাপন করা হবে।

নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তানের সঙ্গে সংযোগকারী সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।




  বিষয়:   বেলুচিস্তান  পাকিস্তান  সংঘর্ষ  নিহত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy