পোস্টাল ভোটিং কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসনের আশ্বাস

জাহাঙ্গীর আলম

সারাবাংলা

পোস্টাল ভোটিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা

2026-02-01T10:37:26+00:00
2026-02-01T10:37:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোস্টাল ভোটিং কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসনের আশ্বাস
জাহাঙ্গীর আলম
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ২৩০)
X

পোস্টাল ভোটিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট গ্রহণ, স্ক্যানিং, ট্রেজারিতে সংরক্ষণ এবং ভোট গণনা পুরো প্রক্রিয়াই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিচালনাকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

জেলা প্রশাসক জানান, পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক করার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ এই ১০টি সংসদীয় আসনের জন্য নির্ধারিত ব্যালট বক্সগুলো সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের মনোনীত প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লক করা হয়।

তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি সরাসরি উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে উল্লিখিত ১০টি সংসদীয় আসনে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা ৬১ হাজারেরও বেশি। তিনি বলেন, পোস্টাল ভোটিং কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা হচ্ছে।

পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পোস্ট অফিসে ব্যালট পৌঁছানোর পর যাঁরা সেগুলো পরিচালনা করবেন এবং পরবর্তী সময়ে ট্রেজারিতে সংরক্ষণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোস্ট অফিস থেকে ট্রেজারিতে নেওয়ার আগে প্রতিটি পোস্টাল ব্যালট স্ক্যান করা হবে।

তিনি আরও জানান, প্রার্থীদের এজেন্টদের নিয়ে একটি সমন্বিত হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন করা হবে। স্ক্যান শেষে ব্যালটগুলো একটি পৃথক ও সুরক্ষিত কক্ষে সংরক্ষণ করা হবে, যা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড সংরক্ষণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, পোস্টাল ভোটিং সংক্রান্ত যেকোনো কার্যক্রমের সময় প্রার্থী প্রতিনিধিদের আগেই অবহিত করা হবে। “আমরা চাই সবকিছু আপনাদের সামনে হোক। এজন্য সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি,” বলেন তিনি।

আইন ও বিধিমালার আলোকে পোস্টাল ভোটিংসহ সব নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy