চন্দনাইশে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক- ১
চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম (ভিজিট : ৭২)

X
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ইমরুল দোহাজারী পৌরসভার খাঁনবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি ) রাত ১ টা থেকে ৩টা পযর্ন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী পৌরসভায় অভিযান পরিচালনা করে খাঁন বাড়ী থেকে ১টি ওয়ান শুটার গান ও ১টি এলজিসহ তাকে আটক করা হয়। প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, আটককৃত ইমরুল কায়েসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।