ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য: হাসান আজহারী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান আজহারী

2026-02-01T13:17:49+00:00
2026-02-01T14:04:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য: হাসান আজহারী
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ৩৩২)
X

চট্টগ্রামের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান আজহারী বলেছেন, আদর্শভিত্তিক রাজনীতি ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য।

শনিবার বোয়ালখালী  উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে (মোমবাতি) প্রতীকের প্রচার প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। 

হাসান আজহারী বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার রাজনীতিতে বিশ্বাসী। ভোটারদের উদেশ্যে তিনি বলেন, আপনার আমানত কোন জায়গায় দিচ্ছেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন।  সেটার বিচার আল হাসরেই হবে। 

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে এসেছি যুবকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তথা আপামর জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমার হাত যদি কোনো অন্যায় করবেনা  বলে বিশ্বাস করেন, কোনো দূর্নীতি করবেনা বলে বিশ্বাস করেন; তাহলে আপনাদের ছেলেকে আপন করে নিবেন।

বাংলাদেশে ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স ম এনামুল হক বলেন, আইনের শাসন, স্বাস্থ্য-চিকিৎসা, ভোটাধিকার আদায়ের সংগ্রামে এখনো মানুষ জীবন দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। 

এ দেশের শান্তিপ্রিয় সুফীবাদী সুন্নী জনতা দীর্ঘদিন রাজনীতির মূলধারায় যুক্ত না-থাকার সুযোগে সুন্নী জনতার ভোটে নির্বাচিত হয়ে সুন্নী মতাদর্শ তথা ইসলামের মূলধারায় বারবার আঘাত হেনেছে। 

ভাঙা-গড়ার মধ্যে দিয়ে বর্তমান বাস্তবতায় বৃহত্তর সুন্নী জোটের আত্মপ্রকাশ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান তিনি। এসময় দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy