শাহজাদপুরে বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বিদ্যুৎ

2026-02-01T14:01:35+00:00
2026-02-01T14:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ২:০৩ পিএম  (ভিজিট : ১৩২)
X

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র (বাউবো) এর আয়োজনে কেন্দ্রের প্রধান গেটের বাইরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বাউবো’র কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান, ইন্সট্রুমেন্ট মেকানিক্স-বি মো. একরামুল হক, ফিটার হাফেজ মো. রজব আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy