নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: কর্নেল আরিফুল ইসলাম

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ব্রিফিং দিয়েছেন ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ

2026-02-01T15:06:26+00:00
2026-02-01T15:06:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: কর্নেল আরিফুল ইসলাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ব্রিফিং দিয়েছেন ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।

শনিবার (১ ফেব্রুয়ারি) বগুড়ায় বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে মাঠে মোতায়েন হয়েছে। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ভোটাররা যেন ভয়মুক্ত ও শান্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে অধিনায়ক বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিংয়ের পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত এক মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুই জেলার ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার দায়িত্বপূর্ণ ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্পে ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে।

শেষে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy