কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের সাবেক নেতার মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

পুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে কৃষকদল নেতা হেলাল উদ্দিন (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

2026-02-01T15:52:50+00:00
2026-02-01T15:58:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের সাবেক নেতার মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৩:৫৮ পিএম  (ভিজিট : ১৪২)
X

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে কৃষকদল নেতা হেলাল উদ্দিন (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১০টার দিকে হেলাল উদ্দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া গ্রামে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার মাথা ও পিঠে লাঠি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী কয়েকদিন আগে হেলাল উদ্দিনের পরিবারের একজনের মোবাইল ফোন হারিয়ে যায়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা চলাকালে হেলাল উদ্দিন তার নাতিকে প্রকাশ্যে ধমক ও গালিগালাজ করেন। এতে নাতি অপমানিত বোধ করে ক্ষুব্ধ হয়। পরিবারের ধারণা, ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে হেলাল উদ্দিনের ওপর হামলা চালানো হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, হেলাল উদ্দিনের নাতি কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে আঘাত করে পালিয়ে যায়। তারা নাতির বিরুদ্ধে আগেও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন।

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। যেভাবে পেছন থেকে হামলা করা হয়েছে, তাতে এটি পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কাপাসিয়া থানার ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




  বিষয়:   কৃষকদল  সাবেক নেতা  মৃত্যু  কাপাসিয়া  হামলা  দুর্বৃত্ত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy