সাঁথিয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদকে অবাঞ্ছিত ঘোষণা শিবিরের

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা

2026-02-01T16:16:13+00:00
2026-02-01T16:24:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদকে অবাঞ্ছিত ঘোষণা শিবিরের
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৪:২৪ পিএম  (ভিজিট : ৮৩)
X

পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পৌর সদরে এ ঘোষণা দেওয়া হয়।

সকাল ১১টার দিকে পৌর সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইসলামী ছাত্রশিবির ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়াইলমারী কামিল মাদ্রাসার সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সদ্য বিএনপিতে যোগদানকারী অধ্যাপক আবু সাইয়িদকে সাঁথিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তি।

বক্তারা বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, অধ্যাপক আবু সাইয়িদকে সঙ্গে নিয়ে সাঁথিয়ায় কোনো কর্মসূচি পালনের চেষ্টা না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো পক্ষের হয়ে কাজ করলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সহকারী আইন বিভাগের সদস্য মো. তাসিম বিল্লাহ সাদ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল হাসান লিমন, জেলা ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক মো. শিখন মোল্লা, সাঁথিয়া পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. মাহাদী হাসান, সাঁথিয়া সরকারি কলেজ শাখার সভাপতি আসলাম উদ্দিন খান, আতাইকুলা থানা শাখার সভাপতি মো. ইমরান হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy