মানিকছড়িতে নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

2026-02-01T16:33:29+00:00
2026-02-01T16:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে প্রতিবাদ সমাবেশ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৪:৩৮ পিএম  (ভিজিট : ১১১)
X

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্নে এই প্রতিবাদ সমাবেশ করে উপজেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত অর্ধশত কর্মচারী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন চরম সংকটের মুখে পড়েছে। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এছাড়া বক্তারা দাবি করেন, এমন পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ আন্দোলন আরও জোরদার করার ঘোষণাও দেন বক্তারা।

এসময় কর্মচারি পরিষদের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি উহ্লাচাই মারমা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy