ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে।রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর

2026-02-01T16:40:36+00:00
2026-02-01T16:40:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৫৭)
X

ঝালকাঠি সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। অভিযুক্ত ছেলে সাগর (৩২), পিতা আহম্মদ খান। তিনি তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

প্রতিবেশী নান্নু খান জানান, দুপুর দেড়টার দিকে তিনি ঘটনাটি জানতে পেরে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ভাষ্যমতে, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

পাশের ঘরের বাসিন্দা আবদুল খালেক খান বলেন, সাগর প্রায়ই তার মাকে মারধর করতেন। আরেক প্রতিবেশী সাহিদা আক্তার জানান, ঘটনার সময় মানসিকভাবে অসুস্থ সাগর দা হাতে নিয়ে মাকে কুপিয়ে আঘাত করে। শেফালী বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy