টঙ্গীবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা

টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কাঠাদিয়া

2026-02-01T16:43:11+00:00
2026-02-01T16:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা
টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২১০)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনের তলে আলদি কোল্ড স্টোরেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুড়িয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন বেপারী। এছাড়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম বেপারী, বিএনপি সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রুশু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনি গাজী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি সবুজ মোল্লা ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন বেপারী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy