চাটখিলে বিএনপির নির্বাচনী জনসভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ধানের শীষের সমর্থনে বিএনপি ও

2026-02-01T17:14:15+00:00
2026-02-01T17:14:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে বিএনপির নির্বাচনী জনসভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৩৫)
X

নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ধানের শীষের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের এক নির্বাচনী জনসভা জেলা যুবদলের অর্থ সম্পাদক ও উদীয়মান সমাজসেবক মাহবুবুর রহমান জুয়েল এর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, সাবেক পৌর আহবায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ওমর ফারুক (ভিপি ফারুক) পৌর বিনএপি’র যুগ্ম আহবায়ক ও চাটখিল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, সাবেক কমিশনার ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নুর নবী, এডভোকেট মোঃ সোহাগ হোসেন, হাজী মাসুদ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠন করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy