এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশের প্রাচীন ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই মাসব্যাপী

2026-02-01T18:07:52+00:00
2026-02-01T18:07:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৫৩)
X

বাংলাদেশের প্রাচীন ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি ঢাকায় ৩য় আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার উচ্চতর শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির, এবং মূল প্রবন্ধ পেশ করেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক ও বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হুসাইন ভূইয়া।

কনফারেন্স ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচ-তারকা হোটেল এবং এইউবি আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে সম্পন্ন হয়।

প্রধান অতিথি মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির বলেন, ড. সাদেক ও এইউবি শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদি অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে উচ্চশিক্ষার প্রসার এবং সফলতা অর্জনে অবদান রাখুক।

প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. সাদেক বলেন, এইউবি বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করে মানসম্মত শিক্ষা ও যুগোপযোগী গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করছে। আমাদের গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে টেকসই অবদান রাখতে সক্ষম।

বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী গবেষণা ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা পেপার প্রেজেন্টেশন করেন। এইউবির ট্রাস্টি মেম্বার, সিন্ডিকেট মেম্বার এবং বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগের প্রধানও এতে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy