ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ: ঘুষ গ্রহণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ও প্রতিনিধি, শেরপুর

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

2026-02-01T19:29:17+00:00
2026-02-01T19:29:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরের নালিতাবাড়ী
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ: ঘুষ গ্রহণের অভিযোগ
স্টাফ রিপোর্টার ও প্রতিনিধি, শেরপুর
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৬১)
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এই ঘটনায় তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহন করে তা নিজের ব্যাগে রাখছেন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এভাবে প্রকাশ্য ঘুষ-দুর্নীতির নগ্ন প্রমাণ বলে মনে করছেন সচেতন মহল। ইতোমধ্যে ওই ভিডিওটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করছেন ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। ভাইরাল হওয়া এই ভিডিওটি তার দুর্নীতি ও ঘুষ গ্রহনের সেই অভিযোগের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।

সেবা প্রত্যাশীদের অভিযোগ, উপজেলার একাধিক ইউনিয়নে ভূমি অফিসে দালালচক্র ও অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা জিম্মি হয়ে পড়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি কেবল শোকজ নোটিশ দিয়েই দায় সারা করা হয়, তাহলে প্রকৃত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না। এর তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) সেলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy