আমরা কুরআন সুন্নাহর আলোকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: আবু বকর ছিদ্দিক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক

2026-02-01T19:46:18+00:00
2026-02-01T19:46:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমরা কুরআন সুন্নাহর আলোকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: আবু বকর ছিদ্দিক
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক বলেছেন, কুরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার স্বপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা নবী করিম (সা.) এর সুন্নীয়াতের আকিদায় বিশ্বাসী। অলি আউলিয়ার এই বাংলাদেশে আমরা অনিয়ম দুর্নীতি হতে দিবো না। আমরা কুরআন সুন্নাহর আলোকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ‍্যায় লাকসাম রেলওয়ে জংশন গোল চত্তরে বৃহত্তর সুন্নী জোট আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। 

নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক বলেন, লাকসাম-মনোহরগঞ্জ একটি অবহেলিত জনপদ। আমি নির্বাচিত হলে এই অবহেলিত জনপদের মানুষের কল‍্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। এই দুই উপজেলার মানুষ ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি নির্বাচনে বিজয়ী হলে আপনাদের দেয়া আমানত সুরক্ষায় রেখে আপনাদের খেদমতে কাজ করবো ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, এদেশে তৌহিদী জানতা নামে একটি দল বাংলাদেশে অলি আউলিয়াদের মাজার ভেঙে দিয়েছে। এরা প্রকৃত তৌহিদী নয়। এরা ধর্ম বিক্রি করে চলে। আমাদের আকিদা হলো আহলে সুন্নতে আল জামায়াত। আমরা রাসুল (সা.) এর প্রেমিক। আমাদের অন্তরে নবীর প্রেম রয়েছে। আমরা যারা আকিদা হলো আহলে সুন্নতে আল জামায়াত বিশ্বাস করি, আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হবেনা ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধার পক্ষে। আমরা কুরআন সুন্নাহর পক্ষে। 
নির্বাচনী পথ সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুব নেতা ইসমাইল হোসেন শেখ, মুফতি আহসান হাবিব, মহিন উদ্দিন আজমী, ছাত্র নেতা তোফাজ্জল হোসেন তুহিন, এইচএম মাসুদুর রহমান, রিপন মজুমদার, ছাত্র নেতা শহিদ উল্ল‍্যাহ, সুন্নী জোট নেতা মাওলানা মনোয়ার হোসেন আল কাদরী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy