চট্টগ্রামের সাগরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সাগরিকা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত

2026-02-01T19:49:26+00:00
2026-02-01T19:49:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের সাগরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১১৩)
X

চট্টগ্রামের সাগরিকা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং এতে একাধিক দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে আসে। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy