বারহাট্টায় পাটের বস্তা ব্যবহার না করায় মিল মালিককে জরিমানা

বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পাটের বস্তা ব্যবহার না করায় নেত্রকোনার বারহাট্টার অতিথপুর বাজারের অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা

2026-02-01T20:01:09+00:00
2026-02-01T20:01:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় পাটের বস্তা ব্যবহার না করায় মিল মালিককে জরিমানা
বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৭৩)
X

পাটের বস্তা ব্যবহার না করায় নেত্রকোনার বারহাট্টার অতিথপুর বাজারের অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর বাজারে অবস্থিত মেসার্স শাওন অটো রাইচ মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ সাজেদুল ইসলাম।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে  প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর  ১৪ নং ধারা মোতাবেক মেসার্স শাওন অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

তিনি আরো জানান সরকারি নিয়মনীতি অনুস্মরণ করে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy