রাউজানে শ্বশুরের পক্ষে প্রচারণায় ফারনাস কাদের চৌধুরী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ৮:১৬ পিএম (ভিজিট : ৩০৪)

X
রাউজানে নির্বাচনী মাঠে এবার প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী ও পুত্রবধু ফারনাস কাদের চৌধুরী।
তারা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন। গত কয়েকদিন ধরে সামির কাদের গণসংযোগে থাকলেও গতকাল থেকে প্রচারণায় নেমেছেন তার সহধর্মীনী।
তিনি সংখ্যালঘু পরিবারের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সনাতনী সম্প্রদায়ের নারীদের সাথে কুশল বিনিময় করার মাধ্যমে শ্বাশুরের জন্য ধানের শীষে ভোট চাচ্ছেন। তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এখন থেকে তাদের সুখ দুখে পাশে আছেন। আগামীতেও পাশে থাকবেন।