ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার রক্ষায় আন্দোলনের হুঁশিয়ারি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে হুঁশিয়ারি দিয়েছে, ১০ম গ্রেডভুক্ত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ বা কোটা সংরক্ষণের অপকৌশল রুখতে তারা যেকোনো আন্দোলন চালাবে।

2026-02-01T20:34:36+00:00
2026-02-02T00:36:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ১২:৩৬ এএম  (ভিজিট : ১১০)
কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানবন্ধন
X

কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানবন্ধন

'১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে  উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশলের চেষ্টা হলে তা রুখতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সংগঠন।' 

রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে  প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা  ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে নেতারা এইসব কথা বলেন। 

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সরকারের ১৯৭৮ সালের সিদ্ধান্তে পরিপন্থি প্রস্তাবনা পরিহার করার জন্য সরকারি কমিটির প্রতি আহ্বান জানান। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় এধরনের আত্মঘাতি প্রস্তাবনা পুরো প্রকৌশল কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করে তুলবে। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপকৌশল জাতি কোনভাবেই মেনে নিবে না।

এইসময় বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ  মনিরুজ্জামান, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবদুর রহমান, প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রকৌশলী মোঃ এরশাদ উল্ল্যাহ, প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী তরিকুল ইসলাম তরিক, প্রকৌশলী বাচ্চু মিয়া, প্রকৌশলী পারভেজ মোশাররফ রাঢ়ী,  প্রকৌশলী মমিনুল ইসলাম, প্রকৌশলী রায়হান মিয়া,  শিক্ষক নেতা প্রকৌশলী মো: আলমগীর হোসেন, প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, প্রকৌশলী তৈয়বুর আলী মুকুল, ছাত্রনেতা জোবায়ের পাটুয়ারী, মাশফিক দেওয়ান, হাবিবুর রহমান হাবিব, সিথি, পায়েল, অনিমা প্রমুখ।  

একই সাথে দেশের প্রত্যেক জেলা সদরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।




  বিষয়:   ডিপ্লোমা প্রকৌশলী  উপ-সহকারী প্রকৌশলী  বিএসসি প্রকৌশলী  ১০ম গ্রেড  অধিকার হরণ  বাংলাদেশ  ছাত্র শিক্ষক সংগ্রাম  মানবন্ধন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy