ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

অনলাইন ডেস্ক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করেছে আইনশৃঙ্খলা সমন্বয় সেল। জরুরি যোগাযোগ নম্বরসহ বিস্তারিত।

2026-02-01T23:12:30+00:00
2026-02-02T00:53:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ১২:৫৩ এএম  (ভিজিট : ৯৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ এবং দ্রুত সমন্বয়ের লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোনো জরুরি প্রয়োজনে সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের যোগাযোগের জন্য নির্দিষ্ট টেলিফোন ও মোবাইল নম্বর চালু রাখা হয়েছে।



আইনশৃঙ্খলা সমন্বয় সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।


নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।




  বিষয়:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  আইনশৃঙ্খলা সমন্বয় সেল  নির্বাচন নিরাপত্তা  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  নির্বাচনকালীন আইনশৃঙ্খলা  গণভোট বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy