সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায়

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার

2026-02-02T12:24:44+00:00
2026-02-02T12:24:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৪৬)
X

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাবন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

এবার ৬৪ জেলার ৩০০ আসনে ২০১৭ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরেকটি জেলায় ব্যালট পেপার ইতিমধ্যে পাঠানো হয়েছে।

সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।

ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হবে। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো আনুষ্ঠানিক প্রচার আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালাতে পারবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy