আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন

2026-02-02T13:39:18+00:00
2026-02-02T13:39:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৩৭১)
X

নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ​বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

​আন্দোলনরত কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এছাড়াও ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ​কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy